Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:১৬, ১১ জুন ২০২৬

আপডেট: ১১:১৬, ১১ জুন ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ছবি : আপন দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চালসহ কমতে পারে যেসব পণ্যের দাম

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চাপা দেয়া ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়