Apan Desh | আপন দেশ

‘ভঙ্গুর সমাজ বিনির্মাণে আলোকিত মানুষের বিকল্প নেই’

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১১, ৫ জুন ২০২৬

‘ভঙ্গুর সমাজ বিনির্মাণে আলোকিত মানুষের বিকল্প নেই’

ছবি: আপন দেশ

বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মাদকের বিস্তার রোধ এবং ভঙ্গুর সমাজ পুনর্গঠনে আলোকিত মানুষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রবি দাস সমাজ সংস্কৃতি উন্নয়ন সংস্থার বক্তরা। তারা বলেছেন, বর্তমান সময়ে মানব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সম্প্রীতিনির্ভর দেশ গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

শুক্রবার (০৫ জুন) টঙ্গি বাজারের শ্রী শ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত এক ধর্মীয় সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। এ লক্ষ্য অর্জনে ঘরে ঘরে আলোকিত মানুষ, অর্থাৎ ভালো মানুষ গড়ে তুলতে হবে। তাদের মতে, এমন মানুষ তৈরির মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় আরও বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে সামাজিক পরিবর্তন না ঘটলে আগামী প্রজন্ম ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই সমাজের সব স্তরের মানুষকে এখনই সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য নির্দেশক প্রেমনাথ রবিদাস। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী সার্বজনীন টঙ্গি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ।

আরও পড়ুন <<>> সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতের হরিয়ানার সৎ লোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ। এছাড়া বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, ঢাকা সেবায়েত আশপুরণ রবি দাস (মহন্ত), বিশিষ্ট আইনজীবী ও লেখক সুবোধ চন্দ্র দাস, বাংলাদেশের সৎ লোক আশ্রমের সেবায়েত মানিক দাস।

এছাড়াও বক্তব্য রাখেন হায়দ্রাবাদ সেবায়েত সাজু রবিদাস, বিআরডিসি নেতা খোকন দাস, কবি দীপালী রানী দাস, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সদস্য সাংবাদিক আইয়ুব রানা, সাংবাদিক মিজানুর রহমান, টঙ্গি পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সুনিজত রবিদাস এবং বিআরডিসির সভাপতি রঞ্জিত রবিদাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের