Apan Desh | আপন দেশ

জবই বিল প্রকল্পের আওতায় মান্দায় পোনামাছ অবমুক্ত

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ৩ জুন ২০২৬

জবই বিল প্রকল্পের আওতায় মান্দায় পোনামাছ অবমুক্ত

ছবি: আপন দেশ

নওগাঁর মান্দা উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর ফলে মৎসসম্পদ বৃদ্ধির পাশাপাশি  জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি ডা. ইকরামুল বারী টিপু। 

মঙ্গলবার (০২ জুন) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মান্দা বিলের কোঁচড়া ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আরও পড়ুন<<>>খানজাহান আলী দীঘির কুমির যাচ্ছে সুন্দরবনে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবই বিল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম, রাজশাহী বিভাগের উপপরিচালক মো. আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা।

আয়োজকরা জানান, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এলাকার মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে জবই বিলে ৮০০ কেজি কার্পজাতীয় এবং ৯০০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়