Apan Desh | আপন দেশ

ইজারার টাকার ভাগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ মে ২০২৬

ইজারার টাকার ভাগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ছবি: আপন দেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় গরুর হাটের ইজারার টাকা ভাগ-বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। সে সময় আরেকটি পক্ষ সেখানে গিয়ে টাকার ভাগ দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে দুইজন আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন <<>> পরিবার নিয়ে বাড়ি ফেরা হলো না মনির হোসেনের

বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, হাটের টাকা গণনার সময় একটি পক্ষ জোর করে ভাগ নিতে আসে। না দেয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়