ছবি : আপন দেশ
পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য শক্তির প্রসারে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ সরঞ্জাম) আমদানির ওপর আরোপিত সব প্রকার শুল্ক ও কর প্রত্যাহারের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ পদযাত্রা ও মানববন্ধনের আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED)।
‘সবুজ শক্তি বাঁচান, দেশের অর্থনীতি সমৃদ্ধ করুন’ এ স্লোগানকে সামনে রেখে ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং লোডশেডিংয়ের টেকসই সমাধান হিসেবে সৌরবিদ্যুৎ একটি অন্যতম বিকল্প মাধ্যম। বর্তমান সরকার যখন নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে, ঠিক তখনই সোলার প্যানেল ও এর যন্ত্রাংশের ওপর অতিরিক্ত কর আরোপ করা আত্মঘাতী সিদ্ধান্ত। এর ফলে বাজারে সৌর সরঞ্জামের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং পরিবেশবান্ধব এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’
সমাবেশে অংশ নেওয়া সোলার খাতের ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, ‘করের বোঝা না কমালে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। এতে দেশের গ্রিন এনার্জি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।’
আরও পড়ুন : ঝিনাইদহে স্ত্রী কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অবিলম্বে সোলার প্যানেল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পুনর্বহাল করে সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎ সহজলভ্য করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































