Apan Desh | আপন দেশ

চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৪, ১০ মে ২০২৬

চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেফতার

ছবি : আপন দেশ

জামালপুরে চেক জালিয়াতি মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করেছে। ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জেলা পৌর এলাকার সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

রোববার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। সে টাকা ফেরত দেয়ার সময় হলে তার কাছে টাকা ফেরত চান এরশাদ আলী। কিন্তু তিনি টাকা ফেরত দেননি।

পরবর্তীতে এরশাদ আলী হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। এ মামলায় আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেফতারের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেন।

আরও পড়ুন <<>> ‘পাঁচ বছরে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’

এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, হারুনুর রশীদকে গ্রেফতারের জন্য আদালত থেকে আমাদের কাছে আদেশ আসে। আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়