Apan Desh | আপন দেশ

চার বছর পর দায়িত্ব পেলেন চেয়ারম্যান

জয়পুরহাট প্রতিনিধি,আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ৫ মে ২০২৬

চার বছর পর দায়িত্ব পেলেন চেয়ারম্যান

ছবি: আপন দেশ

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় চার বছর পর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে গণসংবর্ধনার মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসান। এ সময় উৎসবমুখর পরিবেশে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আতাউর রহমানের দায়িত্ব গ্রহণ ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

আরও পড়ুন<<>>ধলতা ছাড়া পণ্য কিনবে না আড়তদাররা, ভোগান্তিতে কৃষকরা

আতাউর রহমান জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম মোল্লা। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও তৎকালীন প্রশাসন শামসুল আলম মোল্লাকেই চেয়ারম্যান ঘোষণা করে।

পরে আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় দেন। রায়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়