Apan Desh | আপন দেশ

চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেফতার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ৩ মে ২০২৬

চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেফতার

মাসুম বিল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চেক জালিয়াতি মামলায় এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলা শ্রমিকদলের আহবায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন। রায়ে একটি মামলায় প্রায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। অপর মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

আরও পড়ুন<<>>কৃষিপণ্য রফতানিতে লাগবে পাসপোর্ট-ভিসা

রোববার (০৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি জানান, দুটি মামলায় মাসুম বিল্লাহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement