ছবি: আপন দেশ
ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস), ঢাকা-এর উদ্যোগে “আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬”-এর গাজীপুর জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান গাজীপুরের শ্রীপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও মাসিক মোহনা পত্রিকার সম্পাদক মো. ইসরাফিল হোসাইন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইএস গাজীপুর জেলার সিনিয়র উপদেষ্টা মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গাজীপুরের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান খান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>ধলেশ্বরী-লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মেছবাহ উদ্দিন।
তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবী ও সুশিক্ষিত প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এবং একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। এ সময় তাদের কৃতিত্বে অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানানো হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































