Apan Desh | আপন দেশ

পুলিশের উপর চড়াও হওয়ায় ২ বাইকার আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৭, ৯ এপ্রিল ২০২৬

পুলিশের উপর চড়াও হওয়ায় ২ বাইকার আটক

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করে পুলিশ। 

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি আজিম উদ্দিন। 

আটক দুই যুবকের নাম-আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। 

আরও পড়ুন<<>>টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা পুলিশের উপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট মুচলেকা প্রদান সাপেক্ষে তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন ঘটনা, ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়