চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ মালিকের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (০১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা এলাকায় পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, অভিযানে চরম্বা ইউনিয়নের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
জরিমানা আদায়কৃত ইটভাটার মালিকরা হলেন— মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং-এর মালিক জসিম উদ্দিন, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-এর মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা নোয়ারবিলা রহমানিয়া ব্রিকস-এর মালিক নাছির উদ্দিন, রাজঘাট এলাকার মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং-এর মালিক মফিজুর রহমান এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস-এর মালিক নুরুল আলম বাহাদুর। প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন <<>> তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে র্যাব-৭ ও আনসার সদস্যরা। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































