ছবি: আপন দেশ
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গাঁজা বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
বোদা থানার ওসি সোয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তহিদুল ইসলাম, এসআই নূর শানে এলাহীসহ পুলিশের একটি দল শনিবার (২৮ মার্চ) রাতে ময়দানদিঘী বাজারের সিরাজুল ইসলামের হাস্কিং মিলের চাতাল থেকে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রিয় সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে বোদা পুলিশ।
আরও পড়ুন<<>>এসএসসি পরীক্ষার কেন্দ্রসহ প্রত্যেক কক্ষে থাকবে সিসিটিভি
আটককৃতরা হলেন -উপজেলার ময়দানদিঘী হরিপুর পশ্চিমপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে রমজান আলী (২১), বেতবাড়ী গ্রামের নুর আলমের ছেলে ইমরান হাসান ওরফে মেহেদী (১৯), হরিপুর জোতসমাস গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাকিব খান (২২) ও বোদা পৌর শহরের ইসলামবাগ এলাকার আবুল কালাম আজাদের ছেলে লিটন ইসলাম (২৭)।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (২৯ মার্চ) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































