ছবি: আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে চারজন গ্রামবাসী আহত হয়েছে।
রোববার(২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করতে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙ্গন ঝুকিতে রয়েছে।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রোববার সকালে আবারও চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পীডবোট ও নৌকায় করে আসা একদল সন্ত্রাসীরা এলোপাথাড়ি ছররা গুলি ছুঁড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানী্য় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাঁধা দেয়া গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































