Apan Desh | আপন দেশ

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৫ জানুয়ারি ২০২৬

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। 

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি জোট গঠন করেছে। বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তাই বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় এবং সজ্ঞানে প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। 

আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপিতে যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch