Apan Desh | আপন দেশ

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ৪ জানুয়ারি ২০২৬

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা 

ছবি: আপন দেশ

সরকার নির্ধারিত দামে চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা অপরাধে টাঙ্গাইলে তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর। 

রোববার (০৪ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । 

এ সময় টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে সদর উপজেলায় গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই উপজেলায় কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে এক লাখ টাকা এবং করটিয়া বজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া-মাহমুদুল হাসানের জন্য দোয়া

অভিযানের সন্তোষ প্রকাশ করে কজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, কৃত্তিম সংকট সৃষ্টি করে জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা অধিক দামে বিক্রি করছে। ফলে ভোক্তা পর্যায়ে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে চারশো টাকা বেশি দামে সিলিন্ডার সংগ্রহে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান অত্যন্ত যৌক্তিক। ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প