Apan Desh | আপন দেশ

 নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৫

 নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ–কবিরহাটের মহামিলনমেলা হয়েছে।  এই অনুষ্ঠানে গ্রাহকদের জন্য নতুন নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের ঘোষণা করা হয়।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে জেলার সোনাইমুড়ীর বারগাঁও গ্রামের গ্রীণ পার্কে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মহামিলন মেলায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার মো.আবুল কাসেম, যমুনা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম প্রমূখ।  

আরও পড়ুন<<>>নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধের দৃঢ় প্রকাশ ঘটে। আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও মিলনমুখর পরিবেশে আয়োজিত এ মহামিলন মেলা ব্যাংকারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এতে চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বসুরহাট ব্যাক ব্যাংক পিএলসির এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ পাল, ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হকসহ ১৪০ জন ব্যাংকার উপস্থিত ছিলেন।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement