Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২৩, ১৩ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

ছবি : আপন দেশ

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে সোমবার ভোরে  দেখা মিলেছে ঘন কুয়াশার। জেলার মানুষ এটিকে শীতের আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন। সোমবার (১৩ অক্টোবর) ভোরে জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর ও গ্রামের পথঘাট সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। 

এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় দেখা যাচ্ছে না। তারপরও জীবন ও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে জীবিকা নির্বাহের তাগিদে ছুটছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের ঘোড়ার গাড়ি চালক মজিবর বলেন, পেটের তাগিদে ভোরবেলায়ই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি নিয়ে যাচ্ছি। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও, আজ কুয়াশা অনেক বেশি।

আরও পড়ুন<<>>বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা রেড়ে ৬ 

ধরলা সেতুতে হাঁটতে আসা কুড়িগ্রাম পৌর এলাকার মিলন মিয়া বলেন, দিনের বেলা গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তবে আজ কুয়াশা অন্য দিনের তুলনায় বেশী। এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।

আকস্মিক এ ঘন কুয়াশা এবং ধানের পাতার ডকায় শিশির বিন্দুকেকে জেলাবাসী শীতের আগাম বার্তা হিসেবে দেখছেন। তবে জেলায় কুয়াশা দেখা দিলেও তাপমাত্রার কোন পরিবতন আসেনি।

স্থানীয় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সোমবারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে কুয়াশা পরলেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তবে এ মাসের শেষের দিকে শীত পুরোপুরি নামতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি