Apan Desh | আপন দেশ

৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ৪ অক্টোবর ২০২৫

৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধানক্ষেত থেকে প্রায় ৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার পর এক যুবক ওই ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি অজগর সাপ জালে আটকে থাকতে দেখেন।

দেবীগঞ্জ বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, ওই এলাকায় অজগর সাপ জালে আটকা পড়ে আছে। খবরটি ছড়িয়ে পড়লে এমন খবরে আমরা সেখানে যাই।

গিয়ে দেখি লোকজন সাপটিকে ঘিরে রেখেছে। বনবিভাগের কর্মীরা সাপ উদ্ধার করে বস্তায় রাখে। পরে অজগর সাপটি দেবীগঞ্জ বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন<<>>জামায়াত নেতার পোষ্ট, মারামারিতে আহত-২০

এ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত জানান, ধানক্ষেত থেকে উদ্ধার করা অজগরটি প্রায় সাড়ে ৫ ফুট দৈর্ঘ্যের আনুমানিক ৮ কেজি হবে। 

বর্তমানে সাপটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে অজগর সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে। 

তিনি বলেন, দেবীগঞ্জ আশপাশে এ সাপ আরও রয়েছে বলে ধারণা করছি। এ সময় যেকোনো সাপ দেখলে না মেরে উদ্ধারকারীদের খবর দেয়ার পরামর্শ দেন বনবিভাগের বিট কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু