Apan Desh | আপন দেশ

বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ ৩ নারীর মৃত্যু

বান্দরবা‌ন প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৯, ১৪ জুলাই ২০২৫

বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ ৩ নারীর মৃত্যু

পর্বত্য জেলা বান্দরবা‌ন সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের রাংলাই হেডম‌্যানপাড়ায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ তিন ম্রো নারী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যানপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

মৃতরা হলেন- তুম‌লে ম্রো (১৮), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যানপাড়ার বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয়র‌া জানান, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ওই তিন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুজনের লাশ এখ‌নও ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানান তারা।

এ বিষ‌য়ে বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ জন ম্রো নারী মারা গেছেন।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র লাশ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch