Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে যুবদল সভাপতি আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ২৪ জুন ২০২৫

নোয়াখালীতে যুবদল সভাপতি আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনী আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ যুবদল নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেফতার জাহিদুল ইসলাম রুবেল (৩৮) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। সে এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

এর আগে, একই দিন ভোররাতে উপজেলার ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভোর রাতের দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই সময় যুবদল নেতা রুবেলের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) ও একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, রুবেল বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি। সে এলাকায় নম্র,ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তার ঘরের বাহিরের কার্নিশে কে বা কাহারা ষড়যন্ত্র করে অস্ত্রগুলো রেখে তাকে ফাঁসিয়েছে।

চাটখিল থানা ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরি বলেন, অভিযানে আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেয়া হয়েছে। যাহার মামলা নং- ৯। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement