Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৩২, ২১ জুন ২০২৫

চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া ফজিলাতুন্নেছা নামের ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন>>>চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে গলাকেটে হত্যা, গ্রেফতার ২

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে ৫৫ জনের, বিভিন্ন উপজেলায় ৭ জনের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch