Apan Desh | আপন দেশ

বাংলাদেশিকে গুলি করে তুলে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশিকে গুলি করে তুলে নিয়ে গেল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। বাংলাদেশিদের প্রতি বর্বর আচরণ অব্যাহত রেখেছে বিএসএফ। এবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক যুবককে গুলি করে নিয়ে গেছে তারা।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. হাসিনুর (২৬)। তিনি সিঙ্গিমারী সীমান্ত এলাকার জাহেদুল ইসলামের ছেলে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এ হামলার শিকার হন তিনি।

জানা গেছে, হাসিনুর উপজেলার সিঙ্গিমারী সীমান্ত এলাকার জাহেদুল ইসলামের ছেলে। দুপুরে তিনি সীমান্ত এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস কাটার সময় সীমান্তের ওপার থেকে হঠাৎ গুলি চালায় বিএসএফ। কিছু ‍বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিনুর। এ সময় বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ঢুকে নিথর দেহে এলোপাতাড়ি পেটায়। রাইফেলের বাট দিয়ে বেশ কিছুক্ষণ পিটিয়ে তাকে লাঠিতে ঝুলিয়ে টহল গাড়িতে নিয়ে যায়।

বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় হইচই পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা তাৎক্ষণিক টহল জোরদার করলেও হাসিনুরকে ফেরত আনার বিষয়ে কোনো পদক্ষেপ নওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, আমাদের দেশের মাটিতে ঢুকে একজন নিরীহ যুবককে গুলি করে নিয়ে যাওয়া খুবই নিন্দনীয়। এটা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, আমাদের সার্বভৌমত্বেও হস্তক্ষেপ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch