Apan Desh | আপন দেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১২ মার্চ ২০২৫

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেফতার

রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে অশোভন আচরণ ও হেনস্তার অভিযোগে মো. রানা (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে অভিযান চালিয়ে নওগাঁ থেকে ওই যুবককে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, রানাকে নওগাঁ থেকে গ্রেফতার করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। গ্রেফতার যুবক রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে ভিক্টিম বাদি হয়ে বুধবার রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।

আরওপড়ুন<<>>‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

পুলিশ জানিয়েছে, এ মামলায় ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী অটোরিকশায় উঠছিলেন। তার সামনের সিটে বসা যাত্রী রানা একাধিকার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করান এবং নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করেন। ওই ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে  অটোরিকশায় উঠেছিলেন। তার সামনে বসা যাত্রী রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।

ওই ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে অভিযুক্তকে আটকের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch