Apan Desh | আপন দেশ

ডেভিল হান্টে সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্টে সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৯

ছবি: আপন দেশ

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘটনায় সাবেক পৌর কাউন্সিলরসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিল মো. নূর হাদীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুধারাম থানা থেকে তিনজন, চাটখিল ও চরজব্বর থানা থেকে চারজন এবং হাতিয়া ও বেগমগঞ্জ থানা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। 

অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম। অপরাধীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের