Apan Desh | আপন দেশ

পায়ে হেটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ তরুণীর

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

পায়ে হেটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ তরুণীর

এক হাজার কিলোমিটার পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তাহুরা সুলতানা নামে এক ২৫ বছরের তরুণী। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে এসে ভ্রমণ শেষ করেন এ তরুণী। 

গত বছরের ২৯ নভেম্বর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তাহুরা। দীর্ঘ ৫১ দিনে ১ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে তেঁতুলিয়ায় পৌঁছান তিনি। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিয়েছেন পরিচিত-অপরিচিত অনেকেই।

তাহুরা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের রশিদ আহমেদ ও তৈয়বা খাতুন দম্পতির মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।  চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন।

তাহুরা সুলতানা জানান, আমি পরিবারের সবার ছোট। শৈশব থেকেই ঘুড়র বেড়াতে পছন্দ করি। যেকোনো চ্যালেঞ্জিং বিষয় নিতে ভালো লাগে। সেজন্য হেঁটে দেশ ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ এ ভ্রমণে যেখানে বিরতি নিয়েছি, সেখানে মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ায় আমি অভিভূত।

এ তরুণী আরও বলেন, সুস্বাস্থ্যের জন্য হাঁটা জরুরি। তাই এ পদযাত্রার মাধ্যমে মানুষও যাতে হাঁটায় উদ্বুদ্ধ হয়, সেটি আমি চাই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এ জার্নির খরচ আমার নিজেরই। বিশেষ করে জুম ওয়াইল্ড নামে ট্রাভেল এজেন্সি সঙ্গে ট্রাভেলিংয়ের প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে দোকান আছে। সেখান থেকে অর্জিত টাকা জমিয়ে আমি এ জার্নি করেছি।

তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌছে ভ্রমণ শেষ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহুরা বলেন, স্পেশাল ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে। তারা আমাকে জিরোপয়েন্টে প্রবেশের সময় শেষ হলেও সুযোগ করে দেয়ায়। 

এছাড়া আমার এ জার্নির সময় যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা। জার্নিটা শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ