Apan Desh | আপন দেশ

বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন উদ্ধার

নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬২ লাখ টাকার হেরোইন ও কোকেন উদ্ধার করেছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় ও এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানটি নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকা, সদর, নীলফামারীতে ১নং গেইটের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে চালানো হয়।

অভিযানে বিসমিল্লাহ পরিবহন বাসটি তল্লাশি করা হয়। বাসটি থেকে উদ্ধার করা হয় ০.৯৭০ কেজি হেরোইন ও ০.৮৬০ কেজি কোকেন। যার বাজারমূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যটি মালিকবিহীন ছিল।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch