Apan Desh | আপন দেশ

দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের ৭ জনকে হত্যা করা হয়: র‍্যাব

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩১, ২৫ ডিসেম্বর ২০২৪

দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের ৭ জনকে হত্যা করা হয়: র‍্যাব

মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‌্যাব। 

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে তাদের হত্যা করে ওই জাহাজেরই কর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফান।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সে ক্ষোভ থেকেই তিনি জাহাজের মাস্টার গোলাম কিবরিয়সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন>>>জাহাজে ৭ খুনে সন্দেহভাজন ইরফান গ্রেফতার

তিনি বলেন, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি নিরাপত্তার জন্য জাহাজে আগেই রাখা ছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement