Apan Desh | আপন দেশ

৯ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৮, ১৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:০৭, ১৪ ডিসেম্বর ২০২৪

৯ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে শনিবার ভোর ৬ টায় ২ টি ভেরি হরিনাঘাটের উদ্দেশ্যে যায়। পরে আবার ঘন কুয়াশা পড়ার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। এরপর সকাল ৮ টা ৩০ মিনিট এর দিকে পুরোপুরিভাবে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement