Apan Desh | আপন দেশ

আশুলিয়ার ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:১০, ১১ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ার ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। অবশেষে আন্দোলন ও কর্মবিরতির মুখে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের