Apan Desh | আপন দেশ

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঠালিয়ায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান খান (৭০) জাঙ্গালিয়া এলাকার মৃত্যু ওয়াজেদ আলি খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন ।

নিহতের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম জানায়, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো। আদালতে মামলাও চলমান রয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে প্রতিপক্ষের লোকজন ওই জমিতে বীজ রোপণ করতে আসে। এ সময় তাদেরকে বাঁধা দিলে রুমার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে রুমাকে তার শ্বশুর সুলতান খান বাঁচাতে এগিয়ে আসলে তাকে পিটিয়ে হত্যা করে এবং রুমাসহ তিন জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সুলতান খানসহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহেদ খান জানায়, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য মনির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch