Apan Desh | আপন দেশ

নববধূকে বিষ খাইয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৪

নববধূকে বিষ খাইয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে নববধূ নাজমা আক্তারকে (১৯)’কে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম এ অভিযোগ করেন। 

নিহত নাজমা পিরোজপুরের কাউখালির বৌলাকান্দা এলাকার আবুল বাসারের মেয়ে। অভিযুক্ত স্বামী মুদিদোকানি জাহিদ হোসেন উপজেলার কানুনিয়া গ্রামের আবু বকররের ছেলে। 

নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম জানান, চলতি বছরের ৮ মার্চ পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয় নাজমাকে। তবে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নাজমাকে মারধর ও শারীরিক মানসিক নির্যাতন করতো তার স্বামী-শাশুড়ি। গত বৃহস্পতিবার বিকেলে নাজমার স্বামী-শাশুড়ি মারধরের পরে এক পর্যায়ে তাকে জোরপূর্বক বিষ খাওয়ায়। পরে নাজমা তার বোনকে জানালে তাকে হাসপাতালে নেয়।

নাজমার স্বামী জাহিদ মোবাইল জুয়ায় আসক্ত ও নেশাগ্রস্ত বলেও অভিযোগ করে নিহতের পরিবার। এ ঘটনার বিচার দাবি জানান তারা।

রাজাপুর থানার এসআই বিপুল জানান, অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ দেখা গেছে। ছেলে ও ছেলের মা পলাতক রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch