Apan Desh | আপন দেশ

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির ১৩ সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ১৪ আগস্ট ২০২৪

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির ১৩ সদস্য

মিয়ানমারের অভ্যন্তরে জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠির মধ্যে সংঘাত চলছে। এতে কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য। 

বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং ও নাজিরপাড়ার নাফনদী দিয়ে তারা পালিয়ে আসে।

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিপির ১৩ সদস্যকে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে।

মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সোচ্চারের সঙ্গে টহল পরিচালনা করছে। এ ছাড়া সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মো. মহিউদ্দীন আহমেদ আরো জানান, বিজিবি’র কাছে ইতিপূর্বে হেফাজতে ১১০ জন এবং বুধবার ১৩ জনসহ বিজিপির ১২৩ সদস্য রয়েছে। তাদের হস্তান্তর প্রক্রিয়া চলছে। অতি দ্রুতই তাদের মিয়ানমার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch