Apan Desh | আপন দেশ

কুয়েট ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ১২ আগস্ট ২০২৪

কুয়েট ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার পদত্যাগ করেছেন। একইসঙ্গে উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. সোহান মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

কুয়েটের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন। ভাইস-চ্যান্সেলর পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

রোববার (১১ আগস্ট) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ