Apan Desh | আপন দেশ

সৎমায়ের খুন্তির ছ্যাঁকায় দগ্ধ কিশোরী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪

সৎমায়ের খুন্তির ছ্যাঁকায় দগ্ধ কিশোরী

ছবি: সংগৃহীত

গরম খুন্তির ছ্যাঁকাতে কিশোরীকে জখমের অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। ঘটনাটি মাদারীপুর ডাসারের আইসার গ্রামের। আহত কিশোরী বিথী আক্তার। ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে অন্যত্র নিয়ে গেছেন সৎমা স্নেহ আরা বেগম।

জানা গেছে, ওই গ্রামের দেলোয়ার মোল্লার প্রথম স্ত্রী একযুগ আগে ক্যানসারে মারা যান। পাঁচ ছেলে-মেয়ের দেখভালের জন্য স্নেহ আরা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে। ভাই-বোনের মধ্যে ছোট বিথী।

তাকে লালন-পালনের দায়িত্ব নিলেও ছোট থেকেই অমানবিক নির্যাতন করতেন স্নেহ আরা। গত ১৯ ফেব্রুয়ারি রাতেও নির্যাতন করেন। একপর্যায়ে কিশোরীকে গরম খুন্তি দিয়ে হাতে ও মুখে ছ্যাঁকা দেন সৎমা।

আরও পড়ুন>> ‘মরদেহ আনার সামর্থ্য নেই’

বিথীর মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পরে ওর সৎমা ওকে নিয়ে মাদারীপুরের পেয়ারপুরে আত্মগোপনে চলে যান। আমার বড় ভাগ্নে খবর পেয়ে ওর সৎমায়ের কাছ থেকে বীথিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছে।’

ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত