Apan Desh | আপন দেশ

যুবলীগ নেতাকে ভরাসভায় চড়-থাপ্পড় মারলেন কাউন্সিলর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০২৩

যুবলীগ নেতাকে ভরাসভায় চড়-থাপ্পড় মারলেন কাউন্সিলর

নূরুল ইসলাম নূরু

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের নেতাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে। 

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় এক আলোচনাসভায় এ ঘটনা ঘটে। 

নেতাকর্মীরা জানান, শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাসিক ৪৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এক আলোচনাসভার আয়োজন করেন।  সভা চলাকালে যোগ দেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার। এ সময় হঠাৎ ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু আলোচনা সভায় ওই যুবলীগ নেতা দেরিতে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তোলেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু ওই যুবলীগ নেতাকে চড়-থাপ্পড় মারেন। এ সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ ব্যাপারে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার বলেন, কাউন্সিলর নূরুল ইসলামের সঙ্গে আমার পূর্ব বিরোধ ছিল। আজ একটু দেরি করে সভায় উপস্থিত হওয়ার অজুহাতে নূরু আমাকে চড়-থাপ্পড় মারেন। আমার কর্মী সমর্থকদেরও মারধর করা হয়েছে। আমি সিনিয়র নেতাদের কাছে বিষয়টি জানিয়েছি।

অভিযুক্ত কাউন্সিল নূরুল ইসলাম নূরু এ প্রতিবেদককে বলেন, আমি কাউকে মারিনি। আমি কিছুই জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক মোটর শ্রমিক লীগের এক নেতা বলেন, সন্ধ্যায় সভা চলাকালে সভায় দেরি করে উপস্থিত হওয়ায় ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু যুবলীগ নেতাকে চড়-থাপ্পড় মারেন। এ সময় যুবলীগ নেতার কর্মী-সমর্থকদেরও মারধর করা হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। যুবলীগ নেতা কাইয়ুম সরকার এখনো অভিযোগ জানায়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত