Apan Desh | আপন দেশ

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২২, ২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (০২ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস

এদিকে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়