কিছু বিপথগামী উচ্চাভিলাষী সেনাসদস্যের হাতে এক নক্ষত্রের বিদায়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুগুণে গুণান্বিত, বহুরূপে প্রতিষ্ঠিত, বহু স্মৃতিতে অম্লান এক পথহারা জাতির পথপ্রদর্শক আলোর দিশারী। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন দেশ ও জাতি দিশেহারা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিয়ে জাতি যখন দিকবিদিক ছুটে বেড়াচ্ছে, প্রায় দেউলিয়া ও দিকহারা পথিকের মতো একজন সঠিক শাসক খুঁজছে, তখন আল্লাহর রহমতে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। আল্লাহর কুদরতি গুণে তিনি দেশের হাল ধরেন।