Apan Desh | আপন দেশ

দিনের তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

দিনের তাপমাত্রা কমার আভাস

রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্কই থাকবে পারে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুর পর্যন্ত এসব এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার দাম ঊর্ধ্বগামী, আজকের বাজারদর জেনে নিন

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়