Apan Desh | আপন দেশ

নওগাঁয় যৌথবাহিনীর টহল শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁয় যৌথবাহিনীর টহল শুরু

ছবি: আপন দেশ

নিরাপত্তা জোরদার করতে নওগাঁয় শুরু হয়েছে যৌথবাহিনীর টহল। এ সময় সন্দেহ হলে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর থানা থেকে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথবাহিনীর এ টহল শুরু হয়।

জানা গেছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল শুরু করেছে যৌথবাহিনী। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হচ্ছে। এছাড়া সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ টহল অভিযান শুরু করা হয়েছে। মানুষ যাতে আস্থা ও বিশ্বাস নিয়ে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নওগাঁ ধান-চালের জন্য বিখ্যাত। প্রতিদিন বিভিন্ন ট্রাকে করে ধান-চাল বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এ সময় কেউ অনিরাপদ মনে করলে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের শতভাগ নিরাপত্তা দেয়া হবে।

আপন দেশ/এমএস

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত