Apan Desh | আপন দেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেট

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা কেটে খুলে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে তালা খোলা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তার উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। উপাচার্যকে নিয়ে আসার সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহবায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন ও সিনিয়র সহসভাপতি মো. আবিরসহ অন্যান্য নেতাকর্মীরা। তালা খোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

০৪:২০ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

কাল থেকে সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

কাল থেকে সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। আরও পড়ুন>>>জাতীয় সংসদ নির্বাচন-গণভোটের তফসিল ঘোষণা আজ চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফশিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুইদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

০৪:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও বাড়লো। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

০১:২৫ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

কবর থেকে তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ

কবর থেকে তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তোলা হচ্ছে। তবে উত্তোলনের তারিখ ঠিক হয়নি। এর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (বিচার শাখা) রাফে মোহাম্মদ ছড়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ৮ অক্টোবর আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তবে, মরদেহ উত্তোলনের তারিখ ঠিক হয়নি। নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নির্দেশনা পালন করবেন।

০৮:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী আগামী দুই মাসের জন্য এ ক্ষমতা দেয়া হয়েছে। এতে সারাদেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

০৮:১৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement