Apan Desh | আপন দেশ

উন্নয়নশীল দেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিশেষ ট্রেন না পাওয়ায় রেলপথ অবরোধ

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিশেষ ট্রেন না পাওয়ায় রেলপথ অবরোধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়। এর ফলে লালমনিরহাট স্টেশনের উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। বিএনপি নেতারা জানান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতে লালমনিরহাট থেকে একটি বিশেষ ট্রেনের প্রয়োজন ছিল। এ দাবিতে গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু সোমবার রাতে রেল কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারছে না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ বিক্ষোভে নামেন দলটির নেতাকর্মীরা।

০৩:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

২০২৬ সালেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ

২০২৬ সালেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ

আগের সিদ্ধান্ত বহাল রেখে ২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে বাংলাদেশ। সরকার এ সময়সীমা পেছানোর পরিকল্পনা থেকে সরে এসেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

১০:০৫ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement