Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে এয়ার ফ্লো মেশিন বিতরণ

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ৫ মে ২০২৬

আপডেট: ১৮:৩১, ৫ মে ২০২৬

চরভদ্রাসনে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফ্লো মেশিন বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন<<>>ধলতা ছাড়া পণ্য কিনবে না আড়তদাররা, ভোগান্তিতে কৃষকরা

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে এবং বাজারে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের পচন রোধ ও গুণগত মান বজায় রাখা যাবে, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে।

কৃষকদের মাঝে বিনামূল্যে এ ধরনের প্রযুক্তি সরবরাহ সরকারের কৃষিবান্ধব নীতিরই অংশ বলে উল্লেখ করেন বক্তারা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়