Apan Desh | আপন দেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৫, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৬, ৪ নভেম্বর ২০২৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ

ছবি: আপন দেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (০৪ নভেম্বর) বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরেও তাদের সংসারে কোন সন্তান না হওয়ায় প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের বাবা পরের দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। একই বছরে ৩০ জুলাই তৎকালীন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা আমিরুল ইসলাম আদালতে অভিযোগ পত্র দাখিল করেন৷ এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch