ছবি : আপন দেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। মঙ্গলবার (০৯ জুন) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭২টির, দর কমেছে ৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৯৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩৬ পয়েন্টে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা
এ সময় লেনদেন হওয়া ৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, দর কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































