Apan Desh | আপন দেশ

মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ২ নভেম্বর ২০২৫

মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফাইল ছবি

শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement