ফাইল ছবি, আপন দেশ
নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার কাজ করছিলে নূর জামান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
আরও পড়ুন<<>>কালীগঞ্জের তোয়ালে শিল্প: ঐতিহ্য আর জীবিকার গল্প
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































