ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারায় দেয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন বেড়েছে
উত্তরা ফাইন্যান্স জানায় ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বিলুপ্ত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন মুখতার হোসেন। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মোহাম্মদ শফিউল আজম, নিয়ামুল কবির এবং রফিকুল ইসলাম, এফসিএস। এ ছাড়া পরিচালক হিসেবে ছিলেন মাহবুব আলম, এফসিএমএ।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারেই বিলুপ্ত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































