Apan Desh | আপন দেশ

এপেক্স ফুডসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৫৯, ৯ অক্টোবর ২০২৫

এপেক্স ফুডসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটির  মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বাড়ায়নি।

টানা পঞ্চম বছরের মতো এবারও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার বড় অংশ কোম্পানিতে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এপেক্স ফুডস চলতি অর্থবছরে শেয়ারপ্রতি ৬.৪১ টাকা হিসেবে ৩ কোটি ৬৬ লাখ টাকার নিট মুনাফা করেছে। কিন্তু এর মধ্যে মাত্র ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে শেয়ারহোল্ডাররা পাবেন মোট ১ কোটি ১৪ লাখ টাকা। যা মুনাফার মাত্র ৩১.২০ শতাংশ।

অন্যদিকে, মুনাফার ৬৮.৮০ শতাংশ বা প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা কোম্পানিতেই রেখে দেয়া হবে। অর্থাৎ, কোম্পানির আয় বেড়েছে ১৩ শতাংশ, কিন্তু লভ্যাংশে সে বৃদ্ধির কোনো প্রতিফলন নেই। আগের অর্থবছরে এপেক্স ফুডসের শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৬৬ টাকা। যা এবার বেড়ে হয়েছে ৬.৪১ টাকা। ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুডসের পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ টাকা।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু