Apan Desh | আপন দেশ

বিসিবির বোর্ড সভা আজ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩১, ৬ মে ২০২৬

বিসিবির বোর্ড সভা আজ

ফাইল ছবি

নির্বচনের প্রস্তুতি নিয়ে করনীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। বুধবার (০৬) দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এ সভা শুরু হচ্ছে। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছিল। এ কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাডহক কমিটির সভাপতি। এ সভায় নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। এদিন থেকে কাউন্সিলর ফর্ম পাওয়া যাবে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত।

এছাড়া ২০২৫ সালের বিপিএলের ফিক্সিং ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তামিমরা দায়িত্ব নেয়ার পর এটি তাদের চতুর্থ বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement