ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। গত মৌসুমে মাত্র এক ম্যাচ খেললেও এবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
পেশোয়ার জালমির হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন এ তরুণ। ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে তার এ পারফরম্যান্স দলকে বাড়তি শক্তি জুগিয়েছে।
তবে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি নাহিদ। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের কারণে মাঝপথে দেশে ফিরতে হয় তাকে। পরে বিসিবির অনুমতি নিয়ে ফাইনালের আগে আবার দলে যোগ দেন। ফিরে এসে আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে।
মোট ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ১৮ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৯৮ রান। তার ইকোনমি ছিল ৫.৪৪। পাশাপাশি গতি দিয়েও নজর কাড়েন তিনি। অধিকাংশ বলই করেছেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতিতে।
তার এ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ধারাভাষ্যকক্ষে তিনি বলেন, গতি ও অ্যাকশনের দিক থেকে নাহিদ অত্যন্ত সম্ভাবনাময়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
আরও পড়ুন <<>> বিসিবির বোর্ড সভা বিকেলে
ফাইনালে নাহিদের বুদ্ধিদীপ্ত বোলিংও নজর কেড়েছে। হুনাইন শাহকে ১৪৮ কিলোমিটার গতির ইয়র্কারে বোল্ড করেন তিনি। এর আগে ফিল্ডিং সেটআপে পরিবর্তন এনে ভিন্ন পরিকল্পনার ইঙ্গিত দেন। এতে ব্যাটার বিভ্রান্ত হন।
গতি ও বুদ্ধির সমন্বয়ে নাহিদ রানা নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। তার এ পারফরম্যান্স ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম আকরাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































